বিআরটিসি বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নৃত্যশিল্পীসহ তিনজন নিহত ও ৩ জন আহত হয়েছে বগুড়ায়। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের বগুড়া সদর উপজেলার বাঘোপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ বগুড়া সদর উপজেলার ধাওয়াকোলা গ্রামের বাসিন্দা নৃত্যশিল্পী তপু, বগুড়া শহরের ফুলবাড়ী এলাকার বাসিন্দা নৃত্যশিল্পী আশিক ও অটোরিকশার চালক (অজ্ঞাত)।
জানা গেছে, নৃত্যশিল্পী তপু, আশিকসহ ৫ জনের একটি দল একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সিএনজি চালিত অটোরিকশাযোগে মহাস্থান থেকে বগুড়া শহরের দিকে আসার পথে বাঘোপাড়া বাজারের অদূরে চলাচল ফিলিং স্টেশনের সামনে চাঁপাইনবাবগঞ্জ থেকে রংপুরগামী বিআরটিসি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই নৃত্যশিল্পী মারা যায়। পরে হাসপাতালে নেয়ার পর অটোরিকশার চালকও মারা যায়। আহত অপর ৩ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31