তিনজন নিহত হয়েছে নাটোরে বাস ও ট্রাকের সংঘর্ষে  । এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো  ১৫ জন।

বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুরে বুধবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে টাঙ্গাইল জেলার হেলাল হোসেন নামে একজনের পরিচয় পাওয়া গেছে। আহতদের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন জানান, বুধবার বড়াইগ্রামের মানিকপুরে নাটোর থেকে সিরাজগঞ্জগামী আরপি রোকেয়া পরিবহনের সাথে ঢাকা থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান ও ১৫ জন আহত হয়।

নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31