সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনজন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সিডস্টোর বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাককে সৌখিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস এসে ধাক্কা দেয় ময়মনসিংহের ভালুকা উপজেলায় । ঘটনায় তিনজন নিহতের পাশাপাশি আহত হয়েছেন চার থেকে পাঁচজন। আজ মঙ্গলবার সকাল ৮টা নাগাদ ঘটনাটি ঘটে। যুবায়ের (২৩) নামের একজনের পরিচয় পাওয়া গেলেও বাকী নিহতদের পরিচয় জানা এখনো জানা যায়নি। আহতরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930