আজ বুধবার দুপুরে ট্রাক ও একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মাহাবুবুর রহমান (৩৬), হাজেরা বেগম (২৩), আসলাম হোসেন (৪৫) ও অজ্ঞাত চার ব্যক্তি নিহত হয়েছেন ঝিনাইদহের লাউদিয়া নামক স্থানে। এ সময় আহত হন ৪ ইজিবাইক যাত্রী। নিহত হাজেরা বেগম ও মাহাবুবের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার চুটলিয়া গ্রামে। এছাড়া আসলামের বাড়ি খুলনায়। তিনি চুটলিয়া গ্রামের শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। বাকী একজনের পরিচয় পাওয়া যায়নি।
ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, দুপুরে সোয়া দুইটার দিকে ঝিনাইদহ-যশোর সড়কের লাউদিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

তিনি আরো জানান, প্রচন্ড ঝড়বৃৃষ্টির মধ্যে সদর উপজেলার লাউদিয়া নামক স্থানে আলু বোঝাই ট্রাক ও একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মাহাবুল ইসলাম, আসলাম হোসেন ও অজ্ঞাত তিন ব্যক্তি নিহত হন। হাসপাতালে ভর্তির পর মৃত্যু হয় হাজেরা বেগমের। এ সময় আহত হন ইজিবাইকের আরো ৪ যাত্রী। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানান, ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অপুর্ব কুমার।
Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031