যাত্রীবাহী বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলায় । এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চার যাত্রী।

শুক্রবার (১৬ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার রামগোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

গৌরিপুর থানার ওসি কামরুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বাসটি যাত্রী নিয়ে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ যাচ্ছিলো। অন্যদিকে প্রাইভেটকারটি কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহের দিকে আসছিল। পথে দুটি যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় ঘটনাস্থলেই এক নারী নিহত হন। আশঙ্কাজনক অবস্থায় চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন। এছাড়াও আরও একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ ছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চার যাত্রী। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930