যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একই পরিবারের ২জনসহ ৭ জন নিহত হয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা উপজেলার নূরিতলা নামকস্থানে । এদের মধ্যে চারজন পুরুষ, দুইজন নারী ও একজন শিশু রয়েছে। রোববার দুপুর ১২টায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুমিল্লার কোম্পানীগঞ্জ থেকে ঢাকাগামী তিশা পরিবহনের যাত্রীবাহী বাসটি (ঢাকা-মেট্রো-ব-১৫-০৯৩৩) বেপরোয়া গতিতে ছিল। নূরিতলা নামকস্থানে একটি মোড়ে এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে ৫জন নিহত হয়। পরে মারাত্মক আহত অবস্থায় চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার অপর দুইজনকে মৃত ঘোষণা করে। নিহতদের মধ্যে তিন জনের পরিচয় পাওয়া গেছে। নিহতরা হলেন- গোলাপ খান (৬০), মো. জসিম উদ্দিন (৩৫), সুজন (২২)। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাকি ৪ জনের নাম পরিচয় পাওয়া যায়নি। আহতের মধ্যে দেবিদ্বারের জয়পুর গ্রামের ওয়ালিউল্লাহ্ (৩৫), তার ছেলে ইব্রাহীম (৭ মাস), একই উপজেলার শ্রীকাইল গ্রামের আবু তাহের এর ছেলে রিপন (৪৫), চান্দিনা উপজেলা বাড়েরা গ্রামের সুফিয়া (৪৫)সহ ১০ জনকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। অপর আহতদের কুমিল্লার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে দুর্ঘটনাস্থলে চান্দিনা ফায়ার স্টেশন এর দমকল কর্মী, চান্দিনা থানা পুলিশ, হাইওয়ে পুলিশ এর পৃথক টিম ও স্থানীয়রা উদ্ধার কাজে অংশগ্রহণ করেন। দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ এর পুলিশ সুপার (কুমিল্লা পূর্বাঞ্চল) পরিতোষ ঘোষ সহ হাইওয়ে পুলিশ এর কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930