ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছেন টাঙ্গাইলের বাসাইলে। আহত হয়েছেন আরও চারজন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার বেলা সোয়া তিনটার দিকে উপজেলার বাসাইল লিংক রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট জাহাঙ্গীর আলম ঢাকাটাইমসকে জানান, দুপুরে বাসাইল লিঙ্ক রোডের সামনে ঢাকামুখী একটি মাইক্রোবাসের সঙ্গে বঙ্গবন্ধু সেতুমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চার যাত্রী নিহত হন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে আরও চারজন মারা যান।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930