রাশিয়ার গোলাবর্ষণে ৯ বেসামরিক লোক মারা গেছেন ইউক্রেনের খারকিভ শহরে । তাদের মধ্যে পাঁচ মাস বয়সী এক শিশুও রয়েছে। শিশুটির বাবা নিহত এবং মা গুরুতর আহত হয়েছেন। শুক্রবার খারকিভের গভর্নর ওলেগ সিনেগুবগ সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর জানান বলে এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গভর্নরের বরাতে এএফপি জানায়, এ ঘটনায় আরও ১৯ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। খারকিভের তিনটি এলাকায় রুশ বাহিনী এ হামলা চালায়। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি। তবে রাশিয়ার দাবি, ইউক্রেনীয় সেনাদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চলেও অভিযান আরও জোরদার করেছে রুশ সেনারা। এরইমধ্যে অঞ্চলটির ৪০টিরও বেশি শহর রাশিয়ার গোলার আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930