নিয়ন্ত্রণ হারিয়ে সোহাগ মিয়া (২৩) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জে ।

শুক্রবার দুপুরে উপজেলার ৩০০ ফুট সড়কের ভুইয়া বাড়ি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সোহাগ মিয়া উপজেলার বাগবেড় এলাকার আসাদ মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, ভুইয়া বাড়ি ব্রিজে একটি বাঁক রয়েছে। ওই বাঁকে প্রায় সময়ই দুর্ঘটনা ঘটে থাকে। এজন্য রাজউক কর্তৃপক্ষ ওই স্থানে স্পিড ব্রেকার বসায়। দুপুরে ওই স্পিড ব্রেকারে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি ছিটকে পড়ে। এ সময় মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই চালক সোহাগ মিয়া নিহত হন।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930