প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার বিকেলে দক্ষিণ কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র বসুর বসতবাড়িতে অবস্থিত নেতাজি মিউজিয়াম পরিদর্শন করেছেন। এই সময় তার সঙ্গে ছিলেন বোন শেখ রেহেনা। নেতাজি ভবনে শেখ হাসিনাকে স্বাগত জানিয়েছেন নেতাজি পরিবারের বৌমা সাবেক সাংসদ কৃষ্ণা বসু ও তার পুত্র সুগত বসু। প্রধানমন্ত্রী নেতাজি মিউজিয়ামটি ঘুরে ঘুরে দেখেন। এসময় নেতাজির প্রতি তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন। শেখ হাসিনার উপস্থিতিতে বাজানো হয়েছে, ১৯৭২ সালে নেতাজির জন্মদিনে তার উদ্দেশ্যে নিবেদিত বঙ্গবন্ধুর বার্তা।

এই নেতাজি ভবনেই শেখ হাসিনাকে উপহার হিসেবে দেয়া হয়েছে দেশের স্বাধীনতার লড়াইয়ের দিনে মান্দালয় জেলে কারারুদ্ধ নেতাজির গানের খাতার প্রথম পাতাটি। এই পাতাটিতে লেখা ছিল ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি’ গানটি। নেতাজি সুভাষচন্দ্র বসুর সেই গানের খাতা আজও নেতাজি মিউজিয়ামে যতেœ রাখা রয়েছে। এই পাতাটি ১৯৭২ সালে ফ্রেমে বাঁধিয়ে বঙ্গবন্ধুকেও উপহার দিয়েছিলেন নেতাজির ভ্রাতুষ্পুত্র শিশির কুমার বসু। এবার দেয়া হল তার কন্যাকে। কৃষ্ণা বসু ও সুগত বসু পুরো মিউজিয়ামটি শেখ হাসিনাকে ঘুরে দেখিয়েছেন। উল্লেখ্য, নেতাজির ভ্রাতুষ্পুত্র শিশিরকুমার বসুকে বঙ্গবন্ধু বলেছিলেন, যুবা বয়সে কলকাতায় ছাত্র থাকা অবস্থায় কীভাবে নেতাজির ডাকে হলওয়েল মনুমেন্ট বিরোধী আন্দোলনেই তার রাজনীতিতে হাতেখড়ি। আর মুক্তিযুদ্ধের দিনগুলোয় এলগিন রোডের বাড়িটিও ফের হয়ে উঠেছিল ইতিহাসের রঙ্গভূমি। এই বাড়ি থেকে নানা কাজ ছাড়াও যশোরে নেতাজি ফিল্ড হাসপাতাল গড়ে তুলেছিলেন চিকিৎসক শিশির বসু। রেহেনা আগেও নেতাজি ভবন পরিদর্শন করলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রথম নেতাজি ভবন পরিদর্শন করলেন।
Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031