‘শিশু’ পঞ্চম শ্রেণিতে পড়ে এমন বয়সের যে কাউকে সবাই চোখ বন্ধ করে বলে দিবে। আর সে শিশু থাকে মা বাবার আদরের ঘরে। কিন্তু চট্টগ্রামে পঞ্চম শ্রেণিতে পড়া ১২ বছরের সে শিশু মোটেও অন্য দশ শিশুর মতো নয়। ১২ বছরেই নেতৃত্ব দিচ্ছে সাইকেল চুরির একটি সংঘবদ্ধ টিমকে। মাত্র ১ থেকে ২ মিনিটেই তালা কেটে সাইকেল চুরি করতে পারে সে।
তবে শেষ রক্ষা হয়নি; পুলিশের জালে ধরা পড়েছে ওই শিশু। পরে বুধবার তার দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আরো ৮ জনকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ।বয়স কম হওয়ায় সন্দেহের বাইরে থাকে আর নানা অজুহাতে সহজেই চুরি করা সাইকেল বিক্রি করত সে। অভিযুক্ত শিশুকে গ্রেফতারের পর বের হয়ে এসেছে সাইকেল চুরির নানা তথ্য।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, অভিযুক্ত শিশু তার কোমরে লুকানো কাটার বের করে সিঁড়ি ঘরের নিচে রাখা সাইকেলের শিকল কাটছে। আর মুহূর্তের মধ্যেই সাইকেল নিয়ে হাওয়া। এভাবে গত দুই মাসে নগরীর বিভিন্ন স্থান থেকে অন্তত ১২টি সাইকেল চুরি করে ১২ বছর বয়সী এই শিশু। মঙ্গলবার নগরীর পাথরঘাটা এলাকার একটি বাসায় সাইকেল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে শিশুটি। মূলত চোরাই সাইকেলের ক্রেতা ছিলো এসব তরুণ।
আটকদের মধ্যে মঞ্জুর নামে একজন ছিলো ওই চক্রের মূল হোতা। মঞ্জুর চুরি করা সাইকেল কম দামে কিনে বেশি দামে বিক্রি করতো। এর আগেও একবার সাইকেলে চুরির অভিযোগে সেই শিশুকে গ্রেফতার করেছিল পুলিশ।
সিএমপির কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন বলেন, ‘কোন কোন বাসার পার্কিংয়ে সাইকেলে আছে, সেটা দেখার জন্যই সে ঘোরা ফেরা করে। এবং এক পর্যায়ে তালা কেটে সাইকেল নিয়ে পালিয়ে যায়। আমরা চেষ্টা করছি, তাকে কীভাবে এই পথ থেকে ফিরিয়ে সংশোধনের ব্যবস্থা করা যায়’।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031