সোমবার বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে রোনালদোদের উড়িয়ে দিলো নেদারল্যান্ডস সুইজারল্যান্ডের জেনেভায় । এই দিন পর্তুগালের বিপক্ষে ৩-০ ব্যবধানের নাটকীয় জয় পায় ডাচরা।

এই ম্যাচের শুরু থেকেই অনেকটা ছন্দহীন ছিল পর্তুগাল। নিজ ছন্দে ছিলেন না আগের ম্যাচের জয়ের নায়ক ক্রিস্তিয়ানো রোনালদো। ম্যাচের শুরুতেই ডাচদের গোল খেয়ে অনেকটা চাপে পড়ে যায় পর্তুগাল। ১১তম মিনিটে ডাচদের পক্ষে প্রথম গোলটি করেন মিডফিল্ডার মেমফিস ডিপাই। ডি-বক্সের ছয় গজ বাহিরে থেকে জোরালো শটে বল জালে পাঠান এই মিডফিল্ডার।

ম্যাচের ঠিক ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন বেসিকতাসের ফরোয়ার্ড রায়ান বাবেল। প্রথমার্ধের যোগ করা সময়ে ডাচদের হয়ে জয় সূচক গোলটি করেন লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ফন ডিক। প্রথমার্ধে কয়েকটি সুযোগ এলেও আর কাজে লাগাতে পারেনি ইউরোপ চ্যাম্পিয়নরা।

দ্বিতীয়ার্ধের ৬১তম মিনিটে হলুদ কার্ড দেখে জোয়াও কানসেলো মাঠ ছাড়লে আরো চাপে পড়ে যায় রোনালদো সতীর্থরা। জোয়াও কানসেলো মাঠ ছাড়ার ৭ মিনিট পরে রোনালদোকে উঠিয়ে প্লেমেকার জোয়াও মৌতিনিয়োকে মাঠে নামান পর্তুগালে কোচ। কিন্তু কয়েকটি সুযোগ হাত ছাড়া করলে শেষে ম্যাচ থেকে ছিটকে যায় পর্তুগাল। শেষে ডাচদের কাছে ৩-০ ব্যবধানে হেরেই মাঠ ছাড়তে হয় ইউরোপ চ্যাম্পিয়নদের।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930