রাজ রাজ্জাকের বাড়ির নেমপ্লেটটি চুরি হয়ে গেছে বাংলা চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে সফল নায়ক। শুক্রবার রাতে কে বা কারা নায়করাজের গুলশানের বাড়ির নেমপ্লেটটি চুরি করে নিয়ে গেছে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এ দুসংবাদটি জানান নায়করাজের ছোট ছেলে সম্রাট।

তিনি জানান, ‘আজ সকালে (শনিবার) উঠে দেখি আমাদের বাড়ির নেমপ্লেটটি চুরি হয়ে গেছে। ভাগ্যিস বাড়ির গেটটি খুলে নিয়ে যায়নি।’ দেয়ালের সঙ্গে সাঁটানো নেমপ্লেটটি খুলতে চোরদের ভালোই বেগ পেতে হয়েছে বলে মনে করছেন সম্রাট। কিন্তু কি কারণে এটি চুরি হতে পারে এ নিয়ে তার কোনো ধারণা নেই। চুরির এ ঘটনায় বিশ্ময় প্রকাশ করেন সম্রাট।

সদ্য প্রয়াত কিংবদন্তি এ অভিনেতা তাঁর গুলশানের বাড়িটির নাম দিয়েছিলেন ‘লক্ষী কুঞ্জ’। প্রিয়তমা স্ত্রীর নামের সঙ্গে মিলিয়ে তিনি এই নাম দিয়েছিলেন। সোনালি পাতে কালো অক্ষরে লেখা নেমপ্লেট ছিল সেটি। লক্ষী কুঞ্জের অবস্থান রাজধানীর গুলশান ২ এর ৩৬ নং রোডে। বাড়ির নম্বর ৫।

গত ২১ আগস্ট পৃথিবীর মায়া ত্যাগ করেন আপন ঠিকানায় পাড়ি জমান মহানায়ক রাজ রাজ্জাক। কিংবদন্তী এ নায়কের প্রিয় ‘লক্ষী কুঞ্জ’ নামের বাড়িটিতে এখন বসবাস করছেন তাঁর স্ত্রী, সন্তান আর নাতি-নাতনিরা।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930