আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে নোংরা রাজনীতি করছেন বলে মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিকতায় বেগম জিয়ার মুক্তির পরও সরকারকে দোষারেপা করা বিএনপির অকৃজ্ঞতা বলেও জানান তিনি।

মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া শহরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মাহবুব-উল-আলম হানিফ বলেন, বেগম খালেদা জিয়ার আইনি প্রক্রিয়ায় মুক্তি হয়নি, শেখ হাসিনার মানবিকতার কারণে তিনি মুক্তি পেয়েছেন। এরপরেও কোন লজ্জায় বিএনপি নেতারা সরকারকে দোষারোপ করে তা বোধগম্য নয়।

আওয়ামী লীগের এ কেন্দ্রীয় নেতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মানবতা দেখিয়ে বেগম খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দিয়েছিলেন তার জন্য বিএনপির কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত ছিল। কিন্তু তারা সেটা না করে উল্টো সরকারের বিরুদ্ধে বিএনপি নেতারা বিষেদগার করছেন। এটা তাদের নোংরা রাজনীতিরই বহিঃপ্রকাশ।

এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930