now_110774  শ্রমিকদের ডাকা  অবশেষে নৌ ধর্মঘট স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার সচিবালয়ে ধর্মঘট আহ্বানকারী নৌযানশ্রমিক নেতা, মালিক ও সরকারপক্ষের মধ্যে দীর্ঘ বৈঠকের পর শ্রমিকনেতারা ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন।
বাংলাদেশ নৌযানশ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভূঁইয়া আজ রাতে সাংবাদিকদের ধর্মঘট স্থগিতের বিষয়টি জানিয়েছেন।
এর আগে বেলা আড়াইটা থেকে রাত প্রায় ১০টা পর্যন্ত চলে এই বৈঠক। এতে সভাপতিত্ব করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
মজুরি বৃদ্ধিসহ ১৫ দফা দাবিতে ২০ এপ্রিল মধ্যরাত থেকে লাইটার জাহাজসহ সব ধরনের নৌযানশ্রমিকেরা ধর্মঘট পালন করে আসছিলেন। নানা দেনদরবারের পর মাঝে আংশিক স্থগিত করলেও ধর্মঘট চলছিল নৌযানের। এতে সাধারণ মানুষকে পোহাতে হয় দুর্ভোগ।
Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31