পদ্মা সেতুর পঞ্চম স্প্যান এবার বসানো হলো । স্প্যানটি বসানো হয়েছে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় ৪১ ও ৪২ নম্বর খুঁটির ওপর। এতে সেতুর মূল কাঠামোর ৭৫০ মিটার দৃশ্যমান হল।
পদ্মা সেতু প্রকল্পের উপসহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর জানান, গতকাল বৃহস্পতিবার সকালে কুমারভোগের বিশেষায়িত ওয়ার্কশপ জেটি থেকে ভাসমান ক্রেনবাহী জাহাজ স্প্যানটি তুলে নিয়ে যায়। বিকালে স্প্যানটি নিয়ে যাওয়া হয় ৪১ ও ৪২ নম্বর পিয়ারের কাছে। জাজিরা প্রান্তের ৩৭ নম্বর খুঁটি থেকে ৪১ নম্বর পিয়ারে সেতুর চারটি স্প্যান বসানো হয়েছে এর আগে। প্রতিটি ১৫০ মিটার দৈর্ঘ্যরে মোট ৪১টি স্প্যান ৪২টি পিয়ারের ওপর বসিয়ে তৈরি হবে পদ্মা সেতুর মূল অবকাঠামো।

২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর সেতুর জাজিরা প্রান্তের ৩৭ ও ৩৮ নম্বর পিয়ারে পদ্মা সেতুর প্রথম স্প্যানটি বসানো হয়।

চলতি বছরের ২৮ জানুযারি ৩৮ ও ৩৯ নম্বর পিয়ারে দ্বিতীয় এবং ১১ মার্চ ৩৯ ও ৪০ নম্বর পিয়ারের ওপর তৃতীয় স্প্যান স্থাপন করা হয়।  ১৩ মে ৪০ ও ৪১ নম্বর খুঁটির ওপর চতুর্থ স্প্যান বসানো হয়।

মুন্সীগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরার মধ্যে এই মূল সেতুর দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার। দ্বিতল এই সেতুতে থাকবে রেল চলাচলের ব্যবস্থাও। সরকার ২০১৮ সালের মধ্যে পদ্মা সেতুর মূল কাজ শেষ করার লক্ষ্য ঠিক করলেও এ পর্যন্ত সেতুর ৫৬ শতাংশ কাজ শেষ হয়েছে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031