চীন থেকে ফিনল্যান্ডে পৌঁছে দিয়েছে সম্প্রতি আন্তর্জাতিক পন্য বহনকারী সংস্থা ডিএইচএল গ্লোবাল ফরোয়ার্ডিং দ’ুটি বিশাল পা-াকে পরিবেশ বান্ধব বিমানে করে । বিমানটি যা-তা বিমান নয়। একেবারে চার্টার বিমান! ১৭ই জানুয়ারি চীনের দুজিয়াঙ্গিয়া  পান্ডা সেন্টার থেকে ওই  পান্ডা দু’টিকে প্রথমে চীনের চেংদু বিমানবন্দরে আনা হয়। এরপর বিমানযোগে তাদেরকে নিয়ে যাওয়া হয় ৬৫০০ কিলোমিটার দূরত্বের ফিনল্যান্ডের হেলসিংকি-ভানতা বিমানবন্দরে। বিমানে পা-া দু’টির সঙ্গী ছিল দু’জন তত্ত্বাবধায়ক এবং দু’জন চিকিৎসক। আরও বোঝাই করা ছিল ১২০ কেজির মতো বাঁশ।

উল্লেখ্য, পা-া দুটির একটি পুরুষ, অন্যজন স্ত্রী লিঙ্গের। ছেলে পা-ার নাম হুয়া বাও। মেয়েটির নাম জিন বাওবাও। পা-া দুটি বিমানবন্দরে অবতরণ করার পরে চীন এবং ফিনল্যান্ডের সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা তাদের স্বাগত জানায়। এ জন্যে একটি স্বাগত অনুষ্ঠানের আয়োজনও করা হয়। এরপর ডিএইচএল এর একটি ট্রাক পা-া দু’টিকে আহতারি চিড়িয়াখানায় নিয়ে যায়। সেখানে ওই নতুন দুই পা-া সদস্যকে বরণ করতে আয়োজন করা হয় পা-া কার্নিভাল। এ প্রসঙ্গে চীন ডিএইচএল এর প্রধান নির্বাহী স্টিভ হুয়াং বলেছেন, হুয়া বাও এবং জিন বাওবাও এর ওই ঐতিহাসিক পরিবহনের অংশ হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এ ধরণের একটি বিশেষ পরিবহণ সফলভাবে করার জন্যে আমাদের প্রচুর পরিকল্পনা করতে হয়েছে। এ ধরণের পরিবেশ বান্ধব মালবাহী বিমান যাত্রার সাফল্য ভবিষ্যতে আরও বেশি পরিবেশ বান্ধব পথে পণ্য পরিবহনকে উৎসাহিত করবে। উল্লেখ্য, গত বসন্তে চীন এবং ফিনল্যান্ডের মধ্যে পা-া গবেষণা সংক্রান্ত ১৫ বছর মেয়াদী চুক্তি স¤পাদিত হয়েছে। ওই চুক্তির আওতায় চীন পা-া দু’টিকে ফিনল্যান্ডে পাঠিয়েছে। প্রসঙ্গত, চীনের আহতারি চিড়িয়াখানার আবহাওয়া ফিনল্যান্ডের আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়াতে সেখানে ওই পা-ারা সাচ্ছন্দে বসবাস করতে পারবে। তাদের বসবাসের জন্যে আতাহারি চিড়িয়াখানায় তৈরি করা হয়েছে বিশাল বরফের ঘর। যা আয়তনে দশ হাজার স্কয়ার ফুট। এতে রয়েছে পা-া দু’টির জন্যে ইনডোর লিভিং রুম এবং আউটডোর খেলার মাঠ। পা-া দু’টিকে ফিনল্যান্ডে পাঠাবার পূর্বে চীনের পরিদর্শকেরা পুরো ব্যবস্থা পর্যবেক্ষণ করে তা তাদের বসবাসের উপযুক্ত বলে সিদ্ধান্তে উপনীত হবার পরই তাদের পাঠানো হয়েছে। ফিনল্যান্ডে পান্ডা দুটির নাম বদলে লুমি এবং পায়রি নামকরণ করা হয়েছে।
Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930