লকডাউন করা হবে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প প্রয়োজনে , এটা নির্ভর করবে সামগ্রিক পরিস্থিতির ওপর। সোমবার এ কথা বলেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী।

নিকারুজ্জামান চৌধুরী আরো বলেন, শুধু রোহিঙ্গা ক্যাম্প নয়, সব বন্ধ করা হবে। এখন ক্যাম্প আমি বন্ধ করলাম, ক্যাম্প বন্ধ করলে কি রোহিঙ্গারা ঘরে থাকবে, তাদেরতো খাবার দিতে হবে, খাবার দিবে কারা? রোহিঙ্গা ক্যাম্পে যারা খাবার বিতরণ করেন তাদের ৩০টি সেন্টার পরিচালনা করার জন্য  ১১শ’ স্টাফ লাগে। আমি যখন রোহিঙ্গা ক্যাম্প লকডাউন করবো, জিরো করবো, তখন এ কাজগুলো করবে কে?

লকডাউন আমি আজকেই করে দিতে পারি, কিন্তু কিছু বিষয় মাথায় রেখে আমাদেরকে কাজ করতে হয়, রোহিঙ্গারা যখন খাবার পাবেনা  তখন এলাকায় অন্য কোনো সঙ্কট সৃষ্টি হচ্ছে কিনা তাও দেখতে হচ্ছে। রোহিঙ্গা ক্যাম্প লকডাউন করা হবে পরিস্থিতি, পরিবেশের উপর ভিত্তি করে। আল্লাহ্র রহমতে আমরা এখনো ভাল অবস্থার মধ্যে আছি। লকডাউন করার আগে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন করতে হবে, খাবার স্টক করতে হবে, ডাক্তার, নার্সসহ যাবতীয় জিনিস আমাদের রাখতে হবে। লকডাউন করার আগে আমাদের ব্যবস্থাপনাগুলো আগে করতে হবে।।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031