আব্দুল জলিল নামে এক ব্যবসায়ীর গলা কেটে পাঁচ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা টাঙ্গাইলে । সোমবার গভীর রাতে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুর পৌর এলাকার আশুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে অলিপুরের রাস্তায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল জলিল উপজেলার অলিপুর গ্রামের বাসিন্দা। তিনি শস্য ব্যবসায়ী ছিলেন। ব্যবসার কাজ শেষে বাড়ি ফেরার পথে জলিলের কাছে থাকা আনুমানিক ৫ লাখ টাকা ছিনিয়ে নেয়ার পর তাকে হত্যা করে দুর্বৃত্তরা।

স্থানীয় জানান, মধুপুর থেকে ব্যবসার টাকা নিয়ে জলিল বাড়ি ফিরছিলেন। টাঙ্গাইল-মধুপুর সড়ক থেকে অলিপুরের বাড়ির দিকের রাস্তায় পৌঁছলে দুর্বৃত্তরা তার পথরোধ করে। এরপর কুপিয়ে ও গলায় ধারালো অস্ত্রের আঘাত করে তার কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয় তারা। প্রতিবেশী ব্যবসায়ী মতিয়ার রহমান বাড়ি ফেরার সময় জলিলকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে স্থানীয় লোকজন গিয়ে জলিলকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুপুর সার্কেলের সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কামরান হোসেন জানান, খবর পেয়ে রাত ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে যান তিনি। খুনিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930