আফসানা খানম মারা গেছেন নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার বিমান বিধ্বস্তে নিহত বিমানটির পাইলট আবিদ সুলতানের স্ত্রী।

শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

হাসপাতালটির যুগ্ম পরিচালক বদরুল আলম ঢাকাটাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন।

গত ১২ মার্চ নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস বাংলার একটি বিমান বিধ্বস্ত হয়ে ৫১ জনের প্রাণহানি হয়। ওই দুর্ঘটনায় পাইলট আবিদ সুলতানকে আহত অবস্থায় উদ্ধার করে নেপালের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন তার মৃত্যুর সংবাদ আসলে ভেঙে পড়েন তার স্ত্রী আফসানা।

গত রবিবার সকালে স্ট্রোক করলে আফসানাকে তাদের বাসার কাছে উত্তরাতেই একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে নেয়া হয় শেরেবাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালে। সেদিনই তার একটি অস্ত্রোপচার হয়।

পরদিন সোমবার ফের স্ট্রোক করলে তার দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করা হয়। এরপর থেকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল আফসানাকে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031