পাকিস্তানি সেনাবাহিনীর চিফ অব আর্মি স্টাফ জেনারেল কমর জাভেদ বাজওয়া কাশ্মীরিদের প্রতি সেনাবাহিনীর পূর্ণ সমর্থন নিশ্চিত করলেন । শুক্রবার তিনি আজাদ জম্মু-কাশ্মীরের প্রেসিডেন্ট সরদার মাসুদ খানের সঙ্গে সাক্ষাতের সময় এ নিশ্চয়তা দেন। মাসুদ খান এদিন পাকিস্তানি সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাত করেন ইসলামাবাদে। এ বিষয়ে ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনসের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর টুইট করেছেন। তাতে তিনি বলেছেন, তারা ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর পরিস্থিতি এবং নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় প্ররোচনার বিষয়ে আলোচনা করেছেন। এ সময় সরদার মাসুদ খানকে পাকিস্তানি সেনাপ্রধান নিশ্চয়তা দিয়ে বলেছেন, সেনাবাহিনী পূর্ণ সমর্থন দেবে। প্রতিশ্রুতি দেন কাশ্মীর ইস্যু ও এর জনগণের বিষয়ে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | 31 | ||
