রাইড শেয়ার ‘পাঠাও’য়ের এক আরোহী রাজধানীর খিলক্ষেতে যাত্রীবাহী বাসের চাপায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় চালককে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার বিকাল ৪টায় হোটেল লা মেরিডিয়ানের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আরোহীর নাম লাফিজুর রহমান। তিনি ব্যাংকার ছিলেন বলে জানা গেছে। তার বাড়ি মাগুরায়। চালকের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

র‌্যাব ও পথচারীরা মুমূর্ষু অবস্থায় দুজনকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে, পরে অবস্থার অবনতি হলে হোন্ডা আরোহীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে বিকাল সাড়ে ৫টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পাঠাও চালক কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বনানীগামী একটি যাত্রীবাহী বাস হোন্ডাটিকে পেছন থেকে চাপা দিলে তারা দুজনই রাস্তায় পড়ে যান। পরে দুজনকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পাঠাও আরোহীকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের এসআই বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930