প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন পরিবেশ সুরক্ষায় ১শ’টি অর্থনৈতিক অঞ্চলের প্রতিটিতেই বন ও জলাধার থাকবে মানবিক কারণে আশ্রয় দেয়া রোহিঙ্গাদের কারণে আজ পাহাড়ি বনাঞ্চল ধ্বংসের মুখে বলে মন্তব্য করেছেন।

জাতীয় পরিবেশ সপ্তাহ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা, ২০১৯’র উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ ও বন রক্ষায় ব্যক্তিগত প্রচেষ্টার গুরুত্ব উল্লেখ করে অফিস-আদালত ও ব্যবসা প্রতিষ্ঠান সবখানে প্রত্যেককে একটি করে গাছ লাগানোর আহ্বান জানান শেখ হাসিনা।

তিনি বলেন, ‘আমরা যদিও দল হিসেবে অনেক আগে থেকেই এটি পালন করে আসছি, আপনাদের সবাইকে শুধু এটাই আহ্বান করব, প্রত্যেকে অন্তত তিনটি করে গাছ লাগাবেন, একটি ফলজ, একটি বনজ একটি ভেষজ বা ঔষধি।’

অনুষ্ঠানে এ বছর পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনটি ক্যাটাগরিতে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে পাঁচটি ‘জাতীয় পরিবেশ পদক ২০১৯’ প্রদান করেন তিনি।

এবারের বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার প্রতিপাদ্য “শিক্ষায় বন-প্রতিবেশ, আধুনিক বাংলাদেশ”। প্রতিপাদ্যটি অত্যন্ত যুগোপযোগী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930