পাহাড় ধসের ঘটনা ঘটেছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের শুকনা নন্দারাম এলাকায়। এতে সাজেক ও খাগড়াছড়ি সড়কে যানচলাচল বন্ধ রয়েছে।

পাহাড় ধসের ফলে সড়কের দুই পাশে আটকে পড়েছে পর্যটকবাহী শত শত যানবাহন। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার জানান, মঙ্গলবার রাতে ভারী বৃষ্টিপাতের ফলে বুধবার সকালে নন্দারাম এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে।

এরই মধ্যে সেনাবাহিনীর ২০ ইসিবির সদস্যরা মাটি সরানোর কাজ শুরু করেছে। পুরোপুরি মাটি সরানোর কাজ শেষ হতে আনুমানিক ৩ ঘণ্টা সময় লাগতে পারে।

সাজেক কটেজ ও রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক জেরী লুসাই বলেন, শারদীয় দুর্গা পূজা, ঈদে মিলাদুন্নবী ও বৌদ্ধদের প্রবারণা পূর্ণিমা উপলক্ষে টানা কয়েক দিনের সরকারি ছুটির কারণে সাজেকে শতাধিক রিসোর্ট ও কটেজ বুকিং হয়েছে। ধারণ ক্ষমতার ৪ গুন পর্যটক অবস্থান করছে, রিসোর্টে জায়গা না পেয়ে অনেকে তাঁবুতে অবস্থান করছেন।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31