ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন বাসের ধাক্কায় পা থেঁতলে যাওয়া কমিউনিটি পুলিশের সদস্য আলাউদ্দিন সুমন (৪০) চিকিৎসাধীন অবস্থায়। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। গত ১২ই মে রাজধানীর হানিফ ফ্লাইওভারে একটি বাসের ধাক্কায় তার বাম পা হাঁটুর নিচ থেকে থেঁতলে যায়।
দুর্ঘটনার পর সুমনকে জাতীয় অর্থপেডিক হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে গত ১৪ই মে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। গতকাল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
সুমনের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার নিতাইপুর গ্রামে।

স্ত্রী ও দুই সন্তানসহ তিনি নারায়ণগঞ্জের সানারপাড়ে থাকতেন।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930