ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে এক প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে সুনামগঞ্জের তাহিরপুরে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে। তার নাম আবদুর রহিম (১১)। সে উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নের লামাশ্রম গ্রামের মঞ্জু মিয়ার ছেলে ও স্থানীয় ব্র্যাক স্কুলের পিএসসি পরীক্ষার্থী। সোমবার উপজেলার বিন্নাকুলি-লাউড়েরগড় সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে নিহত পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সুত্রে জানা যায়, বাড়ি থেকে সহপাঠিদের সঙ্গে একই ব্যাটারি চালিত অটোরিকশা করে লাউড়েরগড় আর্দশ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পিএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে আজ সকাল সাড়ে ৯টার দিকে অটোরিক্সাটি উল্টে সড়কের পাশে পড়ে যায়। এতে রহিম সহ আরো কয়েকজন পরীক্ষার্থী আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন রহিমকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাহিরপুর থানার ওসি শ্রী নন্দন কান্তি ধর এ বিষয়ে বলেন, এমন ঘটনা পুলিশকে এখনও কেউ জানায়নি।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930