পিকআপ ভ্যানের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম মানিক (২২) রাজধানীতে।

বৃহস্পতিবার ভোরে পাঁটচার দিকে রায়েরবাগে ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার এএসআই আবদুল কাদির ঢাকাটাইমসকে জানান, ভোর পাঁচটার দিকে মানিক নামের এক যুবক রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় পেছন থেকে দ্রুতগতির একটি পিকআপ তাকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিক মানিককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। চিকিৎসারত অবস্থায় ভোর সাড়ে পাঁচটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে তার লাশ ঢামেকের মর্গে রয়েছে।

মানিক কুমিল্লা বুড়িকান্দি এলাকার আব্বাস আলীর ছেলে। তিনি কদমতলী থানার পাশে একটি রুম ভাড়া করে থাকতেন বলে জানা গেছে। এই ঘটনায় পুলিশ পিকআপটি আটক করেছে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930