পুলিশ নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক কিশোরীকে অপহরণ করে তিনদিন যাবত ধর্ষণের অভিযোগে পিতা এবং পুত্রকে আটক করেছে। ধর্ষিতার অভিযোগের ভিত্তিতে গত সোমবার উপজেলার সদর ইউনিয়নের পিতলগঞ্জ থেকে তাদের আটক করা হয়। পরবর্তীতে আটক ছেলের বিরুদ্ধে অভিযোগ না থাকায় ছেলেকে ছেড়ে দেয়া হয়।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক রুপন চন্দ্র দাস জানান, গত শুক্রবার সকালে সদর ইউনিয়নের পিতলগঞ্জ গ্রামের জৈনক কিশোরী (১৩) রাস্তা দিয়ে যাবার সময় একই এলাকার আরজু মিয়ার ছেলে খলিল ও হারুন মিয়ার ছেলে শামীম তাকে জোর করে তুলে নিয়ে শামীমের বাড়িতে আটকে রাখে। তাকে সেখানে ৩ দিন আটকে রেখে উভয় লম্পটদ্বয় পালাক্রমে ধর্ষণ করে।
রবিবার রাতে সে কিশোরীকে ছেড়ে দেয়া হলে কিশোরী তার পরিবারকে সমস্ত ঘটনা অবহিত করেন। পরে কিশোরীর পরিবার থানা পুলিশের আশ্রয় নেন।
রবিবার রাতেই দুলালের বাড়িতে অভিযান চালিয়ে তার ছেলে হৃদয় (১৭)কে আটক করে পুলিশ।
সোমবার দুপুরে দুলাল পুলিশের হাতে ধরা পরলে হৃদয়কে ছেড়ে দেয়া হয়। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অপর অভিযুক্ত শামীম।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, ধর্ষণের ঘটনায় থানায় নিয়মিত মামলা হয়েছে। এ ঘটনায় প্রধান অভিযুক্তকে আটক করা হয়েছে। তার ছেলের বিরুদ্ধে অভিযোগ না থাকায় তাকে ছেড়ে দেয়া হয়। ভিকটিমকে মেডিকেল পরীক্ষায় পাঠানো হয়েছে। অপর অভিযুক্তকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031