আওয়ামী লীগের সম্মেলনে পিস্তলসহ প্রবেশের সময় নুরুল আলম খান রাসেল (৪০) নামে এক যুবককে আটক করেছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশ। গতকাল বিকেল ৪ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন প্রবেশপথে তল্লাশির সময় তাকে আটক করা হয়।

এ বিষয়ে পুলিশের রমনা জোনের এসি শেখ মো. শামীম জানান, আটক ওই ব্যক্তি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ সমাবেশস্থলে প্রবেশের চেষ্টা করছিলেন। প্রবেশপথে তল্লাশিকালে তার সঙ্গে থাকা অস্ত্রটি শনাক্ত করায় তাকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, ওই ব্যক্তি দাবি করেছেন যে, তার অস্ত্রের লাইসেন্স আছে। বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031