দুবৃর্ত্তরা দিনাজপুরের বোচাগঞ্জে কথিত পীরের আস্থানায় পীরসহ তার গৃহকর্মীকে গুলি করে হত্যা করেছে । ঘটনাটি ঘটেছে, সোমবার রাত সাড়ে ৯টায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৬ নং আটগাঁ ইউপি’র রামপুর দৌলা গ্রামে। নিহত কথিত পীর ফরহাদ হোসেন চৌধূরী (৫৫) দিনাজপুর পৌর বিএনপি’র সাবেক সভাপতি এবং দিনাজপুর মোটর পরিবহন মলিক গ্রুপে’র সাবেক সাধারণ সম্পাদক। তিনি দিনাজপুর পৌরসভা নির্বাচনে মেয়র পথে বিএনপি’র মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাও করেছেন। তিনি দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা এলাকায় বসবাস করতেন। ৬/৭ বছর আগে তিনি হঠাৎ দাঁড়ি রেখে জুব্বা আলখেল্লা পড়ে পীর আউলিয়া বনে যান। আস্থানা গাড়েন তার গ্রামের বাড়ি দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৬ নং আটগাঁ ইউপি’র দৌলা গ্রামে। সেখানে একটি খানকা ( দরবার শরীফ আস্থানা) গড়ে তুলেন। আশপাশ এলাকাসহ বিভিন্ন স্থানের বিশ কিছু মুরিদ ও ভক্ত তৈরী হয় তার। সেখানে নিয়মিত কথিত পীর ফরহাদ হোসেন চৌধূরী’র দরবার শরীফে বসতেন। সোমবার রাত সাড়ে ৯টায় হঠাৎ একদল দূবৃর্ত্ত তার আস্থানায় হামলা চালায়। শয়ন কক্ষে প্রবেশ করে কথিত পীর ফরহাদ হোসেন চৌধূরী ও তার গৃহকর্মী রুপালী (১৮)কে গুলি করে পালিয়ে যায় দূবৃর্ত্তরা। তাদের দু’জনের বুকে বেশ কয়েকটি গুলি করা হয়েছে।
এলাকাবাসী এ ঘটনা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন। তিনি জানান,ঘটনার ক্লু খোজাঁ হচ্ছে। ঘাতকরা অচিরেই ধরা পড়বে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | |||||
