অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল দেশের অর্থনীতি শক্তিশালী হলেও পুঁজিবাজার ঠনঠন বলে মন্তব্য করেছেন। তিনি এর কারণগুলো খুঁজে বের করতে পুঁজিবাজার সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ রবিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ‘বাংলাদেশের অর্থনীতি কেমন চলছে’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন অর্থমন্ত্রী।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ারহোল্ডার পরিচালক মো. রকিবুর রহমানের বক্তব্যের জবাবে মুস্তফা কামাল বলেন, দেশের সামষ্টিক অর্থনীতি যত শক্তিশালী হবে তার প্রতিফলন দেখা যাবে পুঁজিবাজারে। এটা ডাইরেক্ট লিংক। দেশের অর্থনীতি অনেক শক্তিশালী, কিন্তু পুঁজিবাজার ঠনঠন। সেটা তো হতে পারে না।’

পুঁজিবাজার সরকার সমাধান করে দেবে না। সরকার সমাধান করতে পারে না। এ কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘তবে পুঁজিবাজারের সমস্যা সমাধানে সব ধরনের সহযোগিতা সরকার করবে। দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য সরকার এই কাজ করবে।

পুঁজিবাজারের বিভিন্ন সমস্যার পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী পুঁজিবাজার সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, ‘পুঁজিবাজারে সমস্যা রয়েছে। সমাধান হচ্ছে না। সমাধানের পথ তৈরি করুন। আমরা সমাধান দেখতে চাই।’

এ ক্ষেত্রে মন্ত্রী পুঁজিবাজার-সংক্রান্ত আইনের কথা বলেন। আইনগুলোতে কোনো অসঙ্গতি আছে কি না সেগুলো দেখতে পরামর্শ দেন। বলেন, ‘সেগুলো দেখার জন্য যারা কমিটিতে আছে, তাদেরও আপনারা সাহায্য-সহযোগিতা করবেন। এখন এক হয়ে কাজ করলে এর সমাধান পাবেন। একে অপরের সমালোচনা করলে আমরা কাজটি করতে পারব না।’

এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ, সিপিডির ফেলো মোস্তাফিজুর রহমান, ডিএসইর শেয়ারহোল্ডার পরিচালক মো. রকিবুর রহমান প্রমুখ।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031