পুলিশ অস্ত্রের খোঁজে নগরীর একটি পুকুরের পানি অপসারণের কাজ শুরু করেছে । গতকাল শনিবার (২১ জুলাই) নগরীর ডবলমুরিং থানার ধনিয়ালাপাড়ার ছোট মসজিদের পেছনের পুকুরটিতে বৈদ্যুতিক পাম্পের সাহায্যে পানি সেঁচ প্রক্রিয়া শুরু করা হয়।

পানি অপসারণের কাজ শেষ হয়নি বলে জানান ডবলমুরিং থানার ওসি (তদন্ত) জহির উদ্দিন। এর আগে শুক্রবার রাতে এই পুকুরপাড় থেকে ধারালো অস্ত্রসহ ১৮ জনকে আটক করে পুলিশ। তবে ধরা পড়ার আগে তারা কিছু অস্ত্র পুকুরে ফেলে দেয় বলে জানতে পারেন পুলিশ সদস্যরা। এসব অস্ত্রের খোঁজে এই পানি অপসারণের কাজ চলছে জানিয়ে জহির উদ্দিন বলেন– শুক্রবার রাতে পুকুরের পাড় থেকে পাঁচটি কিরিচসহ আমরা ১৮ জন সন্ত্রাসীকে আটক করি। আটকের সময় আমাদের টিমের অজ্ঞাতে কিছু অস্ত্র পুকুরে ফেলে দিয়েছে বলে তথ্য পেয়েছি। ফেলা দেয়া অস্ত্র উদ্ধারে পুকুরের পানি তোলা হচ্ছে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031