পুকুরে মাছ ধরতে গিয়ে মোহাম্মদ পারভেজ (২০) নামে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে কর্ণফুলীতে উপজেলায় । সোমবার (৩০ মে) রাতে বড়উঠান ইউনিয়নের ফকিনীর হাট এলাকায় এ ঘটনা ঘটে।

পরে স্থানীয়দের সহযোগিতায় কিশোরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। সেখানে কর্তব্যরাত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত কিশোর বড়উঠান ফকিনীর হাট এলাকার মোহাম্মদ ফোরকানের পুত্র।

নিহতের চাচা মোহাম্মদ রাসেল জানান, রাতে বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে যায় সে। ঘরে আসতে দেরি হওয়ায় তার মা খুঁজতে গিয়ে দেখে পানিতে ভেসে আছে। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে আমরা চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যায়। সেখানে ডাক্তাররা তাকে মৃত ঘোষা করেন। সে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণীর ছাত্র।আজ মঙ্গলবার দুপুরে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31