পুলিশের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছে মৌলভীবাজারে। পুলিশের ওপর হামলাকালে আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছুঁড়লে তার মৃত্যু হয়। নিহত রুয়েল আহমদ একজন মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ। ঘটনা ঘটেছে বুধবার রাত সাড়ে এগারোটার দিকে। রুয়েলের এলোপাতাড়ি চাপাতির আঘাতে পুলিশের একজন এস আইসহ তিন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন বলে পুলিশের দাবি। গুরুতর আহত এসআই আব্দুল মালেক কে সিলেট ওসমানী মেডেকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বুধবার রাত সাড়ে ১১ টার দিকে শহরের যমুনা পেট্রোলপাম্পের সামনে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের গয়ঘর গ্রামের শাইস্তা মিয়ার পুত্র রুয়েল আহমদ কে আটক করতে গেলে পুলিশের উপর হামলা চালায় রুয়েল আহমদ ও তার সাথের থাকা অন্যরা। এই সময় চাপাতির আঘাতে গুরুতর আহত হন মৌলভীবাজার মডেল থানার এস আই আব্দুল মালেক (৪৫),কনস্ট্রেবল মো: বজলু (৩০), সালাউদ্দিন (২৫) ও ফখরুল ইসলাম (৫০)। পরে পুলিশ মাদক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। তখন রুয়েল আহমদ এর পায়ে ও বুকে গুলি লাগে। পরে রাত ১২ টার ৫০ মিনিটে পুলিশ গুলিবিদ্ধ রুয়েল আহমদকে ২৫০ শয্যার হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অকিল উদ্দিন আহমদ বলেন, পুলিশ মাদক ব্যবসায়ী রুয়েল আহমদকে আটক করতে গেলে সে চাপাতি নিয়ে আক্রমন করে পুলিশের উপর। পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুঁড়লে মাদক ব্যবসায়ী নিহত হয়।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930