আদালতে মামলা  হয়েছে থানায় ২২ ঘণ্টা আটক রেখে এক কোটি ৩৬ লাখ টাকার ১২টি চেকে এবং তিনশ টাকার নন-জুডিশিয়াল স্টাম্পে সই নেওয়ার অভিযোগে রাজধানীর রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামানসহ দুই জনের বিরুদ্ধে।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিনের আদালতে মামলাটি করেন ডেভেলপার ব্যবসায়ী মো. জামিল হোসেন।

বাদীর আইনজীবী মো. জাহাঙ্গীর হোসেন জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন। মামলার অপর আসামি হলেন, জনৈক ওসমান গনি।

মামলায় বলা হয়, মামলার বাদী জামিল হোসেনের সঙ্গে আসামি ওসমান গনির ব্যবসার সুবাদে বন্ধুত্ব সম্পর্ক গড়ে ওঠে। ওসমান গণি বিভিন্ন সময়ে জামিল হোসেনকে ব্যবসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা ইনভেস্ট করেন। বাদী ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হলে আসামির ইনভেস্ট করা টাকা যথাসময়ে পরিশোধ করতে পারেননি। এজন্য ওসমান গনি জামিল হোসেনের বিরুদ্ধে আদালতে একটি মামলা করেন। মামলাটি আসামি মনিরুজ্জামান তদন্তের দায়িত্ব পেয়ে বাদীকে তার কাছে হাজির হতে বলেন। বাদী গত ২ মে রাত ৮টা ৩০ মিনিটে থানায় গেলে তাকে ৩ মে সন্ধ্যে ৬টা ৩০ মিনিট পর্যন্ত আটকে রাখেন। ওই সময়ের মধ্যে আসামি ওসমান গনির উপস্থিতিতে মনিরুজ্জামান বাদীকে মারধর করে এক কোটি ৩৬ লাখ টাকার ১২টি চেকে এবং তিনশ টাকার অলিখিত নন জুডিশিয়াল স্ট্যাম্পে সই করিয়ে নেন।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930