এক কনস্টেবল নিহত হয়েছেন সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী আকাশ আহম্মেদ (২২) নামে শিল্প পুলিশের । শুক্রবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ট্রাকটি জব্দ করলেও এর চালক পালিয়ে গেছে।

নিহত আকাশ আহম্মেদ ঢাকার ধামরাই উপজেলার আব্দুল মজিদের ছেলে। ২০১৮ সালে তিনি নারায়ণগঞ্জ শিল্প পুলিশের কনস্টেবল হিসেবে যোগদান করেন। তার পরিবার আশুলিয়ার শ্রীপুর এলাকায় বাড়ি নির্মাণ করে থাকতেন।

সাভার হাইওয়ে পুলিশ জানায়, আকাশ আহম্মেদ নামে নিহত ওই শিল্প পুলিশ সদস্য কয়েক দিন আগে নিজ কর্মস্থল নারায়ণগঞ্জ শিল্প পুলিশ কার্যালয় থেকে আশুলিয়ার শ্রীপুরের নিজ বাড়িতে আসেন। শুক্রবার সকালে মোটরসাইকেলযোগে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা হন তিনি।

ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল এলাকায় আসার পর পেছন থেকে আসা দ্রুতগামী বেপরোয়া গতির একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ঘাতক ট্রাকটি উদ্ধার করে নিয়ে যায়।

সাভার হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর (ওসি) আব্দুল্লাহ হেল বাকী জানান, ট্রাকচাপায় নিহত পুলিশ সদস্য আকাশ আহম্মেদের মরদেহ হাইওয়ে থানায় নিয়ে আনা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকের চালককে আটকের চেষ্টা চলছে। একইসঙ্গে আইনগত প্রক্রিয়া শেষে নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930