পুলিশ বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে আটকের পর রমনা থানায় একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়েছে। আজ সোমবার বেলা ১২টার পর তাকে মৎস্য ভবন থেকে আটক করা হয়। এরপর তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়। সেখান থেকে তাকে রমনা থানা পুলিশের হেফাজতে দেয়া হয়। তাকে আটকের বিষয়টি বিএনপির সিনিয়র যগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও বংশাল থানার সভাপতি আবদুর রাজীব নিশ্চিত করেছিলেন। এর আগে শামসুজ্জামান দুদু জাতীয় প্রেসক্লাবে বিএনপি আয়োজিত মানববন্ধনে অংশ নেন।

ফেরার পথে তাকে আটক করা হয়। এ বিষয়ে রমনা জোনের ডিসি মারুফ হোসেন বলেন, রমনা থানার একটি নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে আছেন।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930