YabaAtok1432099155

 

চট্টগ্রাম :  পুলিশ হেফাজতে জিজ্ঞাবাদের সময় এক ইয়াবা পাচারকারী নারীর মৃত্যু হয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে।

পুলিশ জানিয়েছেন থানায় জিজ্ঞাসাবাদের সময় ঔ নারী শরীরে লুকিয়ে রাখা ইয়াবা বড়ি খেয়ে বিষক্রিয়া তার মৃত্যু হয়। রোববার মধ্য রাতে বান্দরবানে নাইক্ষ্যংছড়ি থানায় এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম নুরুচ্ছাফা বেগম (২৪) সে ঘোনা পাড়া এলাকার সেলিম উল্লার এর স্ত্রী।

স্থানীয়রা জানান, এলাকায় ইয়াবা পাচারকারী হিসেবে পরিচিত নুরুচ্ছফা বেগমকে রাতে পুলিশ আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে শরিরের মধ্যে লুকিয়ে রাখা ইয়াবা বড়ি খেয়ে ফেললে তার অবস্থা অবনতি হয়।

পরে পুলিশ নুরুচ্ছাফাকে নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনর্চাজ (ওসি) আবুল খায়ের জানান, নুরুচ্ছাফাকে জিজ্ঞসাবাদের সময় শরীর তল্লাশি করা হলে হঠাৎ করে তার শরীর থেকে বেশ কিছু ইয়াবা বড়ি বের করে গিলে ফেলে,রাত একটার দিকে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ার কারণে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়, তার বিরুদ্ধে থানায় ইয়াবা পাচারের মামলা রয়েছে বলে দাবি করেন ওসি।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031