ঢাকা :  শনিবার (৬ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কমিটি ঘোষণা করেন। এছাড়া দলের নতুন নির্বাহী কমিটির সদস্যদের নামও ঘোষণা করেন মির্জা ফখরুল।বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ১৯ সদস্যের স্থায়ী কমিটির ১৭ জনের নাম ঘোষণা করা হয়েছে। স্থায়ী কমিটিতে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ।

শনিবার (৬ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কমিটি ঘোষণা করেন। এছাড়া দলের নতুন নির্বাহী কমিটির সদস্যদের নামও ঘোষণা করেন মির্জা ফখরুল।

বিএনপির নতুন কমিটিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রয়েছেন ৭৩ জন, ভাইস চেয়ারম্যান ৩৫ জন, যুগ্ম মহাসচিব ৭ জন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ৭ জন এবং সম্পাদকমণ্ডলীর সদস্য ২০৯ জন।

গত ১৯ মার্চ অনুষ্ঠিত কাউন্সিলে দলের নেতারা বিএনপি চেয়ারপারসনকে কমিটি গঠনের দায়িত্ব দেন। এরপর জাতীয় নির্বাহী কমিটির ৪২ জনের নাম ঘোষণা করা হয়।

স্থায়ীকমিটিতে আছেন বেগম খালেদা জিয়া, তারেক রহমান, খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, জমির উদ্দিন সরকার, তরিকুল ইসলাম, মাহবুবুর রহমান, হান্নান শাহ, এমকে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহ উদ্দিন আহমেদ।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031