ক্ষমতায় এসেই প্রথম প্রশাসনিক বৈঠকে কোভিড নিয়ন্ত্রণে একগুচ্ছ সিদ্ধান্ত নিলেন । বুধবার নবান্নে প্রথম প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে এসে মমতা জানান, বৃহস্পতিবার থেকে বন্ধ থাকবে লোকাল ট্রেন চলাচল। মেট্রো ও সরকারি বাস চলবে ৫০ শতাংশ। মাস্ক ব্যবহার না করলেই কড়া শাস্তি। বাজার – দোকান খোলা থাকবে সকাল সাতটা থেকে ১০টা ও বিকেল পাঁচটা থেকে সাতটা। অফিসগুলোতে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে হবে। পুনরায় নোটিশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে রেস্তোরাঁ, পানশালা, স্পা, জিমনাসিয়াম, সাঁতারের পুল, মল, সিনেমা – থিয়েটার ইত্যাদি। বিমানে আসা যাওয়া করতে হলে কোভিড নেগেটিভ রিপোর্ট দিতে হবে। না হলে দু’ সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে হবে। মমতা জানান, কোভিডের বিরুদ্ধে এই লড়াইতে সাফল্য আসবেই।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930