পৃথক ঘটনায় তিনজন নিহত হয়েছে লক্ষ্মীপুর সদর ও রামগতি উপজেলায় । বৃহস্পতিবার সকালে সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুলাল হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন।

এ দিকে একই দিন দুপুরে রামগতি উপজেলার চরগাজী এলাকায় বজ্রপাতে রিয়াজ হোসেন নামে এক জেলে নিহত হন।

অপরদিকে একই উপজেলার বড়খেরী এলাকা থেকে সিরাজুল ইসলামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে দুলাল হোসেনের বাড়ির পাশে মোটরে বিদ্যুৎ সংযোগ দিচ্ছিল। এসময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই দিন দুপুরে চরগাজী এলাকায় মেঘনা নদীতে মাছ শিকার করছিল রিয়াজ হোসেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে মারা যায় সে। এর আগে একই উপজেলার বড়খেরী এলাকায় সিরাজুল ইসলামের নিজ ঘরে আড়ার সাথে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহত সিরাজুল ইসলাম ওই এলাকার মৃত মুকবল আহমদের ছেলে।

অপরদিকে বজ্রপাতে নিহত রিয়াজ হোসেন উপজেলার চরগাজী এলাকার শাহআলমের ছেলে এবং সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত দুলাল হোসেন ওই এলাকার রুহুল আমিনের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আরিছুল হক ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930