চট্টগ্রাম : দুইজন নিহত পৃথক দুর্ঘটনায় হয়েছেন চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলায় । এর মধ্যে একজন সড়ক দুর্ঘনায় আরেকজন লোহা কাটার সময় নিহত হন বলে জানিয়েছে পুলিশ।  নিহতরা হলেন-সেলিম বারী (৫৫) ও মো.রমিজ (৬৫)।

সোমবার সকালে এই পৃথক দুর্ঘটনাগুলো ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবু হামিদ বলেন, ‘সীতাকুণ্ডে ছোট কুমিরা এলাকায় একটি বিল্ডিং এ লোহা কাটার সময় সেলিম বারী নিহত হন। আর ভাটিয়ারি এলাকায় মূল সড়কে রমিজ মাইক্রোবাসের ধাক্কায় নিহত হন। তাদের দুইজনকেই মেডিকেলে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31