পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন চট্টগ্রামে । আহত হয়েছেন আরো একজন। গতকাল গভীর রাতে ও আজ শনিবার সকালে এসব দুর্ঘটনা ঘটে। সকাল জেলার পটিয়া উপজেলার কাগজীপাড়ায় দুই মোটরসাইকেল আরোহী ও শুক্রবার গভীর রাতে নগরীর আকবর শাহ থানা এলাকায় দ্রুতগামী বাসের চাকায় পিষ্ট হয়ে একজন নিহত হয়েছেন। এ বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নেয়ামত উল্লাহ জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী সুগন্ধা বাস সার্ভিসের একটি গাড়ি সকাল ৮টায় পটিয়া উপজেলার কাগজীপাড়ায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক মাহবুবুল আলম (৪৫) ও আরোহী মোজাম্মেল হক লিটন (৩২) ঘটনাস্থলে নিহত হন।  মোজাম্মেল হক লিটন নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকার সিরাজুল হকের ছেলে।

মাহবুব আলম একই এলাকার দেওয়ানহাট মিস্ত্রিপাড়ার মো. শরীফের ছেলে। তারা চট্টগ্রামের সাতকানিয়ায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। তাদের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘাতক বাসটিকে চালকসহ আটক করা হয়েছে বলে জানান ওসি শেখ নেয়ামত উল্লাহ। এদিকে শুক্রবার রাত ১২টার দিকে চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানা এলাকায় দ্রুতগামী বাসের চাকায় পিষ্ট হয়ে সাইদুল হক (৬১) নামে এক ব্যক্তি মর্মান্তিকভাবে নিহত হয়েছেন বলে জানান আকবর শাহ থানার ওসি আলমগীর মাহমুদ।  তিনি জানান, আমন্ত্রণ হোটেল থেকে নাশতা করে বের হওয়ার পর সী লাইনের দ্রুতগামী একটি বাসের চাকার নিচে পিষ্ট হয় সাইদুল হক। উদ্ধার করে হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মো. হোসেন (১৮) নামের এক যুবকের পায়ের হাড় ভেঙে যায়। তাকে চমেক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির  ইনচার্জ এসআই জহিরুল ইসলাম জানান, সাইদুল ডবলমুরিং থানার আবদুস শহীদের ছেলে। মো. হোসেন নোয়াখালীর চর জব্বারের সুবর্ণচর এলাকার মো. নবীর ছেলে। তার পায়ের হাড় ভেঙে গেছে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930