ব্রেট কাভানা’কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সুপ্রিম কোর্টের জন্য নমিনি করেছেন । তার বিষয়ে ২০ শে সেপ্টেম্বর ভোট হওয়ার কথা রয়েছে। তবে এরই মধ্যে তার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন এক নারী। ওয়াশিংটন পোস্টকে ওই নারী প্রথমবারের মতো এ নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন, ওই ঘটনাটি ঘটে ১৯৮০র দশকে। তখন ক্রিস্টিন ব্লাসে ফোর্ড নামের ওই নারী বলেছেন, তখন তিনি ওয়াশিংটনের সামান্য বাইরে মেরিল্যান্ডে একটি হাইস্কুলের ছাত্রী। একদিন মদ্যপ অবস্থায় কাভানা তাকে বিছানায় চেপে ধরেন। তাকে যৌন উত্তেজিত করেন। এক পর্যায়ে তার পোশাক খুলে নেয়ার চেষ্টা করেন।

গত সপ্তাহে এ অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন কাভানা। এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করে নি হোয়াইট হাউস।

ক্রিস্টিন ব্লাসে ফোর্ডের বয়স এখন ৫১ বছর। তিনি ক্যালিফোর্নিয়াতে মনোবিজ্ঞান নিয়ে গবেষণা করেন। ওয়াশিংটন পোস্টকে তিনি বলেছেন, জুলাইয়ে তিনি এ বিষয়টি জানিয়ে একটি চিঠি লিখেছেন ডেমোক্রেট দলের প্রতিনিধি পরিষদের সদস্য আনা এশু’র কাছে। তবে তাকে ওই সময় বিষয়টি গোপন রাখার অনুরোধ করেন তিনি। সাম্প্রতিক সময়ে ওই চিঠি ও তার কিছু অংশ প্রকাশ্যে এসেছে। এসব বিষয়ে জানতে চাইলে তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে রাজি হন নি ক্রিস্টিন ব্লাসে ফোর্ড। ওদিকে সুপ্রিম কোর্টে নিয়োগের জন্য কাভানা’র বিষয়ে শুনানি শেষ করেছে সিনেট জুডিশিয়ারি কমিটি। এ সপ্তাহে তাকে নিয়োগ নিয়ে ভোট হওয়ার কথা রয়েছে। সিনেট সংখ্যাগরিষ্ঠ নেতা মিশ ম্যাকর্নেল বলেছেন, ১লা অক্টোবরের মধ্যে কাভানার নিয়োগ নিশ্চিত করতে পূর্ণাঙ্গ সিনেট ভোট চান তিনি।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930