পুলিশ গোপালগঞ্জে ইউপি সদস্য ও ট্রাক মালিক গাজী আনিসের কাছ থেকে প্রতারণা করে মোটা অংকের টাকা আদায়কারী প্রতারক চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে । গ্রেফতারকৃতরা সবাই পেশাদার প্রতারক চক্র বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় আজ বুধবার দুপুরে সদর উপজেলার চদ্রদিঘলিয়া ইউনিয়নের চদ্রদিঘলিয়া ভুইয়াপাড়া গাজীর মাঠের সামনে এ বিক্ষোভ করে এলাকাবাসী।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১৭ আগষ্ট শুক্রবার বেলা ১২টায় টুঙ্গিপাড়া থানার কুশলি ইউনিয়নের নিলফা গ্রামের প্রতারক কামরুলের এক নারী সদস্য সদর উপজেলার চদ্রদিঘলিয়া ইউনিয়নের ৮ নং ইউপি সদস্য গাজী আনিচুর রহমানকে ফোনে তার ব্যক্তি মালিকানাধীন ট্রাকটি ভাড়া চায়এক নারী। ভাড়ার টাকা আনতে নিলুফা গ্রামে গেলে প্রতারক চক্রের প্রধান কামরুল ও তার অন্যান্য সহযোগীরা আনিসকে কামরুলের বিলাশ বহুল বাড়ীর দোতলার একটি রুমের ভেতরে ঢুকিয়ে দরজা লাগিয়ে দিয়ে বেদমভাবে মারপিট শুরু করে। এরপর তারা আনিসকে এক সুন্দরী নারীকে এক সঙ্গেঁ বিবস্ত্র করে নগ্ন ভিডিও চিত্র ও ছবি তোলে। এরপর ওই প্রতারক চক্র আনিচের কাছ থেকে একটি ফাঁকা স্ট্যাম্পে সাক্ষর নেয়।

ওই দিন রাত ১১ টার পর আনিচকে সঙ্গেঁ নিয়ে প্র্রতারক কামরুলের বাড়ী নিলফায় অভিযান চালিয়ে কামরুলকে গ্রেফতার করে। উদ্ধার কাটারী-রামদাসহ বেশ কিছু দেশীয় অস্ত্র।। এরপর কামরুলের মাধ্যমে গ্রেফতার করে প্রতারক চক্রের সদস্য রইজ সিকদার, সাইফুল সিকদার, সোহাগ ও তিথীকে।

সহকারী পুলিশ সুপার মো, সানোয়ার হোসেন জানান, এরআগেও চক্রটি ফুকরা গ্রামের রিপন নামে এক ব্যাবসায়ীসহ ২০ জনের কাছ থেকে এ ভাবে লক্ষ লক্ষ টাকা আদায় করেছে বলে চক্রটি স্বীকার করেছে। সহকারী পুলিশ সুপার মো, সানোয়ার আরো বলেছে,, চক্রটি মেয়েদের দিয়ে ফোন করিয়ে গাড়ী ভাড়া চেয়ে ব্যাবসায়ীসহ বিভিন্ন পেশাজীবি মানুষদের ডেকে নিয়ে জোর করে নগ্ন ছবি তুলে নেটে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আদায় করে থাকে। এ ব্যাপারে টুঙ্গিপাড়া থানায় আলাদা দুটি মামলা হয়েছে।
Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930