1454426385_116735_0
ঢাকা ১৫ জুন : ২০১৫ সালে পাস হওয়া এ আইনে এনবিআরের এটাই প্রথম ফৌজদারি মামলা।শত কোটি টাকা পাচারের অভিযোগে এসএন ডিজাইন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের মালিক শহিদুল ইসলামের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে  মামলা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বুধবার মতিঝিল থানায় মামলাটি করে এনবিআরের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, এসএনের বিরুদ্ধে বিদেশে অবৈধভাবে অর্থ স্থানান্তরের অনুসন্ধানের পর জাতীয় রাজস্ব বোর্ড ও অর্থমন্ত্রীর অনুমোদন নিয়ে মামলা করা হয়।
অভিযোগসূত্রে জানা যায়, ২০১৫ সালের ডিসেম্বরে চট্টগ্রাম বন্দরে এসএন ডিজাইনের সাতটি চালানের কনটেইনার আটকের পর কাগজপত্র পরীক্ষা করে দেখা যায় ব্যাংকের ইএক্সপি ফর্ম ও এলসি জাল করে কনটেইনারগুলো রপ্তানির চেষ্টা করে প্রতিষ্ঠানটি। এর আগেও তারা কাগজপত্র জাল করে ২৯০টি চালান রপ্তানি করে।
সূত্র জানায়,  এসব পণ্যের বিপরীতে বৈদেশিক মুদ্রা দেশে আসার কথা। কিন্তু তা না করে সেই অর্থ বিদেশে  কোনো অ্যাকাউন্টে  স্থানান্তর করা হয়েছে। অনুসন্ধানে এর সত্যতা মিলেছে।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031