প্রধানমন্ত্রীকে জরিমানা করে তা দেখিয়ে দিল ইউরোপের দেশ বুলগেরিয়া আইন যে সবার জন্য সমান, দোষ করলে সবারই যে সমান সাজা, রাষ্ট্রনেতা বলে তিনি আইনের ঊর্ধ্বে হতে পারেন না, । কোভিড নির্দেশিকা লঙ্ঘনের দায়ে দেশটির প্রধানমন্ত্রী বয়কো বোরিসোভকে ৩০০ লেভস অর্থাৎ ১৭৪ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। বাংলাদেশি টাকায় যা প্রায় ১৫ হাজারের সমান।

কোভিড সংকটের মধ্যেই বিশেষ আমন্ত্রণে মঙ্গলবার গির্জা পরিদর্শনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী বয়কো বোরিসোভ। কিন্তু মুখের মাস্ক পরতে ভুলে যান। ‘ভুলে গেছি’ বললে আইন শুনবে কেন সে কথা? গোটা রাস্তা প্রধানমন্ত্রী গেছেন-এসেছেন মাস্ক ছাড়া। তাই আইন তো তিনি লঙ্ঘন করেছেনই। কাজেই অন্যদের ক্ষেত্রে যে শাস্তি, প্রধানমন্ত্রীর জন্যও তাই। আর্থিক জরিমানা। এই অর্থদণ্ড প্রধানমন্ত্রীকেই গুনতে হবে।

বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, শুধু বুলগেরিয়ার প্রধানমন্ত্রী নন, ওই অনুষ্ঠানে মাস্ক ছাড়া যারা যারা ছিলেন, তাদের প্রত্যেককেই অর্থদণ্ড করা হয়েছে। প্রধানমন্ত্রীকে জরিমানার বিষয়ে বুলগেরিয়ান স্বাস্থ্যমন্ত্রী কিরিল আনানিয়েভ জানিয়েছেন, রিলা মোনাসটারি গির্জায় সুরক্ষা মাস্ক ছাড়া গিয়েছিলেন প্রধানমন্ত্রী। তাই নিয়মানুযায়ী তাকেও জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার হাজার বছরের ঐতিহ্যবাহী পুরনো একটি গির্জা পরিদর্শনে রাজধানী সোফিয়ার দক্ষিণে রিলা পার্বত্য এলাকায় গিয়েছিলেন বুলগেরিয়ার প্রধানমন্ত্রী। বহু বছরের পুরনো এই গির্জাটির বর্ণিল দেওয়ালচিত্র বিখ্যাত। বুলগেরিয়ার অন্যতম পর্যটনক্ষেত্রও এটি। সেখানে প্রধানমন্ত্রী ছাড়াও সাংবাদিক, ফটোগ্রাফার, চিত্র সাংবাদিক এবং প্রধানমন্ত্রীর সঙ্গীদের অনেকেই সুরক্ষামূলক মাস্ক ব্যবহার করেননি। স্বাস্থ্যমন্ত্রী জানান, নিয়ম লঙ্ঘনকারীদের প্রত্যেককেই জরিমানা গুনতে হবে।

বলকান অঞ্চলের এই দেশটিতে গত সপ্তাহে করোনাভাইরাসের রেকর্ড সংক্রমণ হয়। যার জেরে গত সোমবার মাস্ক বাধ্যতামূলক করে আদেশ জারি করেন স্বাস্থ্যমন্ত্রী কিরিল আনানিয়েভ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) গাইডলাইন ফলো করে পাবলিক প্লেসে বা অনুষ্ঠানে মুখে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়।

অন্যান্য দেশের তুলনায় বুলগেরিয়ায় করোনা সংক্রমণ নেহাতই কম। আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত সেখানে চার হাজারের মতো মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গিয়েছেন দুইশ’র কিছু বেশি। কিন্তু গত সপ্তাহে দেশটিতে নতুন করে ৬০ জনের বেশি করোনায় সংক্রমিত হলে উদ্বেগ তৈরি হয়।

তবে, কঠোর লকডাউনের সঙ্গে মাস্ক পরা বাধ্যতামূলক করায় বুলগেরিয়ার করোনা পরিস্থিতি তুলনামূলক ভাবে এখনও অনেকটাই ভালো।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930