শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করে মন্ত্রিসভার নতুন সদস্যদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে । আজ মঙ্গলবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নতুন মন্ত্রীরা।

এরপর ১০টায় চারটি বাসে চড়ে সাভারের উদ্দেশ্যে রওনা দেন মন্ত্রিপরিষদের সদস্যরা। বেলা ১১টায় মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে নিয়ে স্মৃতিসৌধের শহীদ বেদীতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী।

এ সময় তিনি শহীদদের জন্য নীরবতা পালন এবং স্মৃতিসৌধের পরিদর্শন বইতে অনুভূতি লিপিবদ্ধ করবেন।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31