প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গিবাদ একটি বিশ্বব্যাপী সমস্যা। আমরা সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে জঙ্গিবিরোধী সচেতনতা তৈরি করতে পেরেছি।

মঙ্গলবার সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) গ্রাজুয়েশন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মাটিকে বিছিন্নতাবাদীদের ব্যবহার করতে দেওয় হবে না।’ এ সময় তিনি জঙ্গিবাদের কারণ ও তা নিমূর্লের উপায় খুঁজে বের করার তাগিদ দেন।

তিনি বলেন, ‘সেনাবাহিনী আধুনিকায়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।’

ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে সরকার কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, `আমরা প্রবৃদ্ধি ৭.১১ ভাগে উন্নীত করতে সক্ষম হয়েছি। অপরদিকে আমাদের মূল্যস্ফীতি ৫.৩ ভাগে নেমে এসেছে। দারিদ্র্যের হার আমরা ২২ ভাগে নামিয়ে এনেছি। হত দারিদ্র্যের হার এখন ১২ ভাগের নিচে। ২০২১ সালের মধ্যে সকল হার আমরা আরো ইতিবাচক পর্যায়ে নিয়ে যাব।`

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031