প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কলে নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেনহোয়াটসঅ্যাপে ভিডিও কল করে তার রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত দলীয় নেতাকর্মী ও কার্যালয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করলেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টার সময় দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের মোবাইলে হোয়াটসঅ্যাপ ভিডিও কল করে আওয়ামী লীগ সভাপতি শুভেচ্ছা বিনিময় করেন এবং করোনাভাইরাস মোকাবেলায় সতর্ক, সাবধান, সচেতন থেকে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরার পরামর্শ দেন। এসময় আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, দপ্তর সম্পাাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খানসহ কার্যালয় সংশ্লিষ্ট কর্মকর্তার. আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এর আগেও বিভিন্ন সময়ে ভিডিও কলে তার রাজনৈতিক কার্যালয়ে দলের নেতাকর্মীদের খোঁজখবর নেন।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031